কুয়েতে চোরাই ওষুধ বিক্রির দায়ে বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের জালেব আল-শুয়াখ শহরে একটি বাজারে ওষুধ বিক্রির সময় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দৈনিক আল-আনবা পত্রিকার বরাত দিয়ে আরব টাইমস অনলাইনের খবরে আজ বুধবার এ কথা বলা হয়েছে।

তবে, ওই বাংলাদেশি কবে গ্রেপ্তার হয়েছেন তা বলা হয়নি।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ওই বাংলাদেশি কুয়েতের আল-শাবাহ হাসপাতালে একটি কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তিনি ওই হাসপাতাল থেকে ওষুধ চুরি করেছেন।

দৈনিক আল-রাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রি করার অভিযোগে সালমিয়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে কুয়েতের মাদক নিয়ন্ত্রণ বিভাগে হস্তান্তর করা হয়েছে। গাড়িতে করে ৮৬ বোতল মদ বহনের সময় ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে হাওয়াল্লি থানার পুলিশ।