কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা পাহাড়কুল এলাকায় গত রোববার রাত ১০টার দিকে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম মোহাম্মদ ইউনুচ (৪৫)। তিনি ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা এলাকার মৃত বজল আহমদের ছেলে। হাতির দলটি বর্তমানে বাজালিয়া ও ছদাহা ইউনিয়নের পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।