কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জহুর আলী (৪৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে গ্রামের আয়াছ আলী ও আবদুল মতিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, খাসজমি থেকে মাটি কাটা নিয়ে গত রোববার দুপুরে বাওনপুর গ্রামের আয়াছ আলী ও আবদুল মতিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজনদের মধ্যে আধা ঘণ্টা সংঘর্ষ হয়।