কৃষক লীগ নেতাকে মারধর করায় চারজন বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শামিম আক্তারকে মারধর এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সান্তাহার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-এলাহী। সভায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছাত্রলীগের সান্তাহার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রুবেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসানুজ্জামান রোকন ও সদস্য নয়ন হোসেন এবং উপজেলা যুবলীগের সদস্য খায়রুল বারিকে দল থেকে বহিষ্কার করা হয়।