কৃষককে কুপিয়ে হত্যা, ভাতিজার হাতে চাচা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ১৫২ টাকা বকেয়া পরিশোধ নিয়ে ভাতিজার সঙ্গে সংঘর্ষে চাচা নিহত হয়েছেন। এদিকে শরীয়তপুরে জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৪০)। এ ঘটনায় তাঁর ভাতিজা শহীদুল ইসলাম (৩৮) আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সালাম ও শহীদুল সম্প্রতি গ্রামের এক চায়ের দোকানে ১৫২ টাকা বাকি করেন। ওই টাকা কে পরিশোধ করবেন—তা নিয়ে সোমবার রাত নয়টার দিকে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শরীয়তপুর: জেলার জাজিরা উপজেলায় খিদির ব্যাপারী (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন কাজি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
জাজিরা থানার পুলিশ ও এলাকাবাসী জানান, নুর হোসেন কাজি মনাই ছৈয়াল কান্দি গ্রামে কৃষকের জমি দখল করে মাটি বিক্রি করতেন। এ নিয়ে দক্ষিণ ডুবলদিয়া গ্রামের খিদির ব্যাপারীর সঙ্গে তাঁর বিরোধ হয়।