কৃষককে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দশমিনায় চর হাদী গ্রামে গতকাল শুক্রবার ভোরে শাহ আলম গাজী (৩০) নামে এক ভূমিহীন কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে পুলিশ গ্রামের একটি খাল থেকে আলম গাজীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ সন্দেভাজন হিসেবে তাঁর স্ত্রী লাইজু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
দশমিনা পুলিশ জানায়, ভোর চারটার দিকে কয়েকজন লোক শাহ আলম গাজীকে বাড়ি ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে খবর পেয়ে বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, শাহ আলমের হাত-পা, গলা, কান, রগ কাটা ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।