কৃষককে মারধর করে দুই লাখ টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর নলডুবি এলাকায় গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা রমজান সরদার (৬০) নামের এক কৃষকের বাড়িতে ঢুকে মারধর করে নগদ দুই লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান সরদারকে উদ্ধার করে গতকাল রোববার সকালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
রমজান সরদার বলেন, ‘আমার মেজো ছেলে বাবলু সরদারকে বিদেশে পাঠানোর জন্য মোট ২ লাখ ২৩ হাজার টাকা জোগাড় করি। সেই টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।’