কৃষকের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মো. ইউসুফ ফরাজী (২৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার পাটুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। কলাপাড়া থানার পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ইউসুফ ফরাজী ঘরের একটি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পটুয়াখালী মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।