কৃষকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জারারকোনা গ্রাম লাগোয়া বৌলাই নদীর উত্তর পাড় থেকে গতকাল রোববার সকালে নূরুল আমিন (৫৮) নামের এক কৃষকের ভাসমান লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। তাঁর বাড়ি উপজেলার জারারকোনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, জারারকোনা গ্রামের কৃষক নূরুল আমিনসহ তিন-চারজন শনিবার বিকেল চারটার দিকে পাশের কালিয়াজান হাওর থেকে মাড়াই করা ধান নৌকায় করে বাড়িতে নিয়ে আসছিলেন। এ সময় ঝোড়ো বাতাসে নৌকাটি জারারকোনা গ্রাম লাগোয়া বৌলাই নদীর মধ্যবর্তী স্থানে তলিয়ে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও নূরুল আমিন নদীতে তলিয়ে যান। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন।