কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আসমত শেখ (৩৪) নামের এক কৃষকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আসমত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আসমত শেখ পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জয়নাল শেখের ছেলে। গতকাল বুধবার সকালে ওই এলাকার বেলাল মাতুব্বরের বাড়ির দক্ষিণ পাশে লোকমান শেখের পাটখেতে এলাকাবাসী একটি গলিত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে। ওই গ্রামের বাসিন্দা জয়নাল শেখ পরনের লুঙ্গি ও গেঞ্জি দেখে লাশটি তিন দিন আগে নিখোঁজ হওয়া তাঁর ছেলে আসমতের বলে শনাক্ত করেন।