কৃষকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শফিকুল উপজেলার মুণ্ডমালা পৌর এলাকার পাঁচন্দর মহল্লার বাসিন্দা ছিলেন।
গতকাল রোববার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তানোর থানার ওসি আবদুস সালাম বলেন, শফিকুলের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।