কৃষকের ১৬০টি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গত শুক্রবার দুর্বৃত্তরা এক কৃষকের ১৬০টি ইউক্যালিপটাস গাছের চারা কেটে ফেলেছে। এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম বাড়ির পাশে তাঁর জমিতে ছয়-সাত মাস আগে ৩০০টি ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা ১৬০টি গাছ কেটে ফেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।