কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগ, কৃষকের অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট তৈরির জন্য কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করার অপরাধে সোমবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার এক কৃষককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করেছেন স্থানীয় একটি ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা আজ সোমবার বিকেলে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের বানিয়াপুকুর এলাকার হালতি বিলের কৃষিজমিতে অভিযান চালান। এ সময় সেখানকার কৃষক মো. আজিজুল মণ্ডল (৪৫) তাঁর কৃষিজমি থেকে ইটভাটায় দেওয়ার জন্য মাটি সংগ্রহ করছিলেন। র‌্যাবের সদস্যরা তাঁকে আটক করে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। শুনানি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী হাকিম শারমিন আক্তার জাহান ওই কৃষককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করেন। তিনি দণ্ড পরিশোধ করে ছাড়া পান। নির্বাহী হাকিম দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।