কৃষ্ণমূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে পুকুর খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে ৫৬ কেজি ওজনের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। থানার এসআই সেকেন্দার হোসেন জানান, নিমাইদীঘি গ্রামের সাজ্জাদ শাহ তাঁর বাড়ির পাশে কয়েকজন শ্রমিক নিয়ে একটি পুকুর খনন করছিলেন। সকাল নয়টায় শ্রমিকেরা একসময় মাটির নিচে একটি পাথরের মূর্তি দেখতে পান। এরপর উপজেলা চেয়ারম্যান আবদুল মহিত তালুকদারকে খবর দেন সাজ্জাদ শাহ। উপজেলা চেয়ারম্যান বিষয়টি থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|