কেটে ফেলা গাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা ময়েনদিয়া সড়কের কিছু সরকারি গাছ কেটে পাচার করার সময় পুলিশ সেগুলো জব্দ করেছে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সড়কের শিশু, মেহগনিসহ কিছু সরকারি গাছ কেটে ফেলা হয়। গাছগুলো নছিমনে করে পাচারের সময় মুজুরদিয়া নামক জায়গা থেকে সেগুলো জব্দ করে বোয়ালমারী থানার পুলিশ। বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ফিরোজ আহম্মেদ বলেন, এলাকার এক ব্যক্তি গাছ কাটার বিষয়ে থানায় অভিযোগ করলে মুজুরদিয়া নামক জায়গা থেকে সেগুলো জব্দ করে থানায় আনা হয়।