কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিএনপির নেতাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালামকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
বিএনপির কার্যালয়ের কয়েকজন কর্মচারী বলেন, দুপুরে ভবনের চতুর্থ তলায় যুবদলের কার্যালয়ে অবস্থান করছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম। এ সময় একদল যুবক কার্যালয়ে ঢুকে অতর্কিত তাঁর ওপর হামলা চালান।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। সালাম মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি নাসির উদ্দিন আহমদ পিন্টুর মৃত্যুর পর বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক পদে মনোনয়ন পান আবদুস সালাম।