কেরানীগঞ্জ থেকে এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মোবারক হোসেন জিহাদী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল বিকেল তিনটার দিকে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জের পাথরঘাটা থেকে মোবারককে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের কাইজ্যারচর এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, মোবারক বিভিন্ন মুঠোফোন থেকে সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ও প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর সাংসদের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম মামলা দায়ের করেন।