কেরানীগঞ্জে অর্ধশত অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ অভিযান তিন দিন চলবে।
তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানির ঢাকা অঞ্চল ৫-এর ব্যবস্থাপক সাকির আহমেদ বলেন, সকাল ১০টার দিকে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার ৫ নম্বর গলির শাহীন মিয়ার বাড়ির সামনে থেকে অবৈধ গ্যাস-সংযোগের পাইপ অপসারণের মাধ্যমে অভিযান শুরু করেন। এ সময় অবৈধভাবে সংযোগ নেওয়ার অভিযোগে ওই এলাকার মো. ওয়াদুদ, আয়নাল হোসেন, শহিদুল ইসলাম, বজলু মিয়া, তাজুল ইসলাম, মনু মিয়া, সৈয়দ আলী, মো. পারভেজ ও আবদুল মালেক মিয়ার বহুতল ভবনের লাইন অপসারণ ও রাইজার খুলে নেওয়া হয়। অভিযানে ওই নয় ব্যক্তির মালিকানাধীন নয়টি বহুতল ভবনের প্রায় অর্ধশত পরিবারের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া প্রায় সাড়ে ৩০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। এতে ঢাকা জেলা ৫-এর সহকারী প্রকৌশলী মো. আজগর, উপসহকারী প্রকৌশলী শফিউল আলম ও পুলিশের সদস্যরা অংশ নেন। সৈয়দ আলীর ভাড়াটিয়া আবুল কাশেম বলেন, ‘আমি তিন মাস আগে এ বাড়িতে ভাড়া এসেছি। শুনেছি বাড়ির মালিক ঠিকাদারের মাধ্যমে গ্যাস-সংযোগ নিয়েছিলেন।’
আবদুল মালেক মিয়ার বাড়ির তদারককারী মো. আনসার বলেন, বাসায় গ্যাস-সংযোগ নেই, গ্যাস আনার জন্য পাইপ বসানো হয়েছিল।