এক পরিবারের চারজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের কলাকান্দি এলাকায় পানসু মিয়ার সাততলা বাড়ির দ্বিতীয় তলা থেকে আনুমানিক সাত ও পাঁচ বছর বয়সের দুটি সন্তান এবং তাদের মা-বাবার মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের সবার গলায় ফাঁস ও মুখ বাঁধা ছিল।
পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানায়, আক্কাস আলী নামের একজন অটোরিকশাচালকের মধ্যস্থতায় এই পরিবারটি ওই বাসা ভাড়া নিয়েছিল। আক্কাস ও বাড়ির তত্ত্বাবধায়ক সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
