কেরানীগঞ্জে কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের তেঘরিয়ায় অগ্নিকাণ্ডে একটি কাগজের কারখানা ও একটি করাতকল পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেলের এ দুর্ঘটনায় জাহিদ (১৬) নামের এক কিশোর মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল চারটার দিকে জাহিদ নামের স্থানীয় এক ছেলের খেলার বল তেঘরিয়া মোড়ের একটি কাগজের কারখানার চালের ওপর পড়ে। ওই কিশোর বলটি আনতে চালের ওপর ওঠে। সেখানে সে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়। পরে সেই অগ্নিস্ফুলিঙ্গের মাধ্যমে কাগজের কারখানাটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে সেই কারখানার আগুন পাশের করাতকলেও ছড়িয়ে পড়ে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।