কেরানীগঞ্জে কিশোরীসহ দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ থেকে গত রোববার নিখোঁজ হওয়া এক ব্যক্তি ও অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রহমত উল্লাহ (২৫) নামের ওই ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, রোববার বিকেল পাঁচটার দিকে মুক্তিরবাগ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রহমত উল্লাহর বড় ভাই কামাল লাশ শনাক্ত করেন। লাশের গলা ও পায়ের রগ কাটা ছিল।
পরিবার জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে জিঞ্জিরার রহমতপুর এলাকার বািড় থেকে বেরিয়ে রহমত উল্লাহ আর ফিরে আসেননি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গত রোববার রাত নয়টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা (১৪) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।