কেরানীগঞ্জে কিশোরের খণ্ডিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম জানা যায়নি। গতকাল সোমবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ আবদুল্লাহপুর মোল্লা টাওয়ার ও প্রথম ধলেশ্বরী সেতুসংলগ্ন চর কুণ্ডলিয়া এলাকা থেকে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশের খণ্ডিত অংশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর মোল্লা টাওয়ারের পাশে অজ্ঞাতনামা কিশোরের মাথা ও বাঁ পায়ের অংশ পড়ে থাকতে দেখে লোকজন।