কেরানীগঞ্জে কিশোরের মৃতদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের জিয়ানগর বালুর মাঠ এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের (১৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, আজ শুক্রবার সকালে এলাকাবাসী ওই কিশোরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুরে একটার দিকে জিয়ানগর এলাকার বালুর মাঠ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ১৫ বছর। ওই কিশোরের গলায় রশির দাগ ছিল। পরনে ছিল চেক থ্রি কোয়ার্টার প্যান্ট ও বেগুনি রঙের ফুল হাতা শার্ট। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।