কেরানীগঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ আরমান আজ মঙ্গলবার মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে।

সকালে লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে মোহাম্মদ আরমান মারা যান। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে আরমান আগানগর এলাকায় একটি দোকানে কয়েকজন বন্ধুর সঙ্গে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে চলে যায়। গুলিবিদ্ধ আরমানকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সকালে তিনি মারা যান।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে গেছেন।