কেরানীগঞ্জে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চড়াইল এলাকার চেয়ারম্যান গলির অলি মোল্লার বাড়ির পঞ্চম তলায় রাশিম মোল্লার বাসায় চুরি হয়েছে। চোরেরা বাসার দরজা ভেঙে ১৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
ভাড়াটে দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার মো. রাশিম মোল্লার ফ্ল্যাটে গত বুধবার সন্ধ্যায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা
তাঁর বাসার ফটকের তালা ভেঙে প্রবেশ করে ১৮ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় রাশিম মোল্লা সপরিবারে কেরানীগঞ্জের চুনকুটিয়া গ্রামে তাঁর চাচার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে সেখান থেকে ১৮ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।