কেরানীগঞ্জে ড্রামে মিলল নারীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতনামা (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুরের কদমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কদমপুর এলাকায় বালুর মাঠে নীল রঙের একটি ড্রামে এই নারীর লাশ দেখতে পান এলাকাবাসী। তাঁরা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ব্যক্তির পেটের নিচের অংশে ধারালো অস্ত্রের দুটি আঘাত আছে। এ ছাড়া তাঁর পরনে সাদা-কালো রঙের সালোয়ার ও নীল রঙের কামিজ ছিল।