কেরানীগঞ্জে দুটি অজ্ঞাতসহ তিনটি মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল শুক্রবার পৃথক তিনটি স্থান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ গুদারাঘাটে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির পরনে ছিল সাদা ডোরাকাটা শার্ট ও কালো প্যান্ট। দেহের বিভিন্ন অংশে পচন ধরেছে। বিকেল পাঁচটার দিকে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকার মাঝনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত অপর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মনির হোসেন (২৫) নামে এক পোশাকশ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পোশাকশ্রমিক মনিরকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ ও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।