কেরানীগঞ্জে দুটি কারখানার দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে র্যা ব-১০-এর মেজর শামীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কেরানীগঞ্জ ছোট কুশিয়ারবাগ এলাকার সুমা ফুড প্রডাক্টস নামের সেমাই তৈরি কারখানা ও কালিন্দি এলাকার লাইফ টাচ এগ্রো ফুড লিমিটেড নামে জুস কারখানায় অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য সুমা ফুড প্রডাক্টসের ৫০ হাজার টাকা জরিমানা করেন। র্যা ব সদর দপ্তরের নির্বাহী হাকিম আনিসুর রহমান জানান, জারিমানার পাশাপাশি জুস তৈরির কারখানাটি সিলগালা করা হয়েছে।