কেরানীগঞ্জে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে আজ বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোল চত্বর এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হওয়ার সময় দুর্বৃত্তরা এভারেস্ট পরিবহন নামের যাত্রীবাহী বাসে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের যাত্রী মো. সুরুজ মিয়া প্রথম আলোকে জানান, তিনি ওই বাসে করে গুলিস্তান থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া যাচ্ছিলেন। বাসটি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপর আগানগর এলাকায় পৌঁছালে বাসটির পেছন দিকে হঠাৎ আগুন দেখতে পান যাত্রীরা। বাসটি সেতু থেকে নামার পর যাত্রীরা নেমে যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, যাত্রী বেশে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।