কেরানীগঞ্জে ভোট চলাকালে গুলিতে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে গুলিতে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম শুভ কাজী (৯)। সে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা হালিম কাজী। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। বাড়ি ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে।