কেরানীগঞ্জে সন্ত্রাসীর গুলিতে এক তরুণ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইস্পাহানী ছোট মসজিদ রোড এলাকায় মো. আরমান (৩০) নামে এক তরুণকে গতকাল সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা গুলি করেছে। আরমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাতটায় ছোট মসজিদ রোড এলাকার মার্কেন্টাইল ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাত কয়েকজন যুবক হঠাৎ করে আরমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আরমানের মাথায় একটি গুলি বিদ্ধ হয়। এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া করলে কয়েকটি ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়।