কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জে সাবিনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী মো. খোরশেদকে (৪০) আটক করেছে। গতকাল সকালে হযরতপুর ইউনিয়নের ছাগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূর বড় ভাই মো. স্বপন বলেন, প্রায় ১২/১৩ বছর আগে খোরশেদের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বোনের সংসারে মোস্তফা (০৮), আরিয়ান (০৬) ও জান্নাতুল (০৪) নামের তিন সন্তান আছে। বিয়ের পর থেকেই খোরশেদ যৌতুকের জন্য তাঁর বোনকে চাপ দিতে থাকেন। কিছুদিন আগে খোরশেদ মারধর করে বোনকে বাড়িতে পাঠিয়ে দেন।
স্বপন বলেন, সকালে তিনি জানতে পারেন, তাঁর বোন মারা গেছেন। তিনি ছাগলাকান্দি গ্রামে গিয়ে ভাগনে মোস্তাফাকে জিজ্ঞাসা করে জানতে পারেন, স্বামী ও শাশুড়ি তাঁর বোনকে গলাটিপে মেরেছেন। এরপর খোরশেদকে তিনি পুলিশের হাতে তুলে দেন। তবে খোরশেদ বলেন, স্ত্রী খুনের ঘটনায় তিনি জড়িত নন।