কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসা লক্ষ্য করে কেরোসিনভর্তি বোতলে আগুন দিয়ে ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। তবে বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষতি হয়নি। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে এই নাশকতার চেষ্টা চালানো হয়। ইউএনও এস এম ফেরদৌস জানান, বোতলটি নিক্ষেপ করার শব্দ পাওয়া যায়। পরে দেখতে পান বাসার ভেতর একটি বোতল পড়ে আছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন, বোতলের ভেতরে কেরোসিন ছিল। বোতলে লাগানো সলতের মধ্যে আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হয়েছিল।