কেশবপুরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলায় গত শুক্রবার রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১১টার দিকে উপজেলার কাস্তা গ্রামের আবদুল ওহাব (৬০) তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী আকলিমার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুড়াল দিয়ে কোপ দেন। পরে তাঁদের ছেলে আবদুল কুদ্দুস মাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পরে সেখানে তাঁর মৃত্যু হয়।