কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

গ্রেপ্তার ব্যবসায়ীর নাম মো. নুরুল আলম হক প্রামাণিক। তিনি নাফিসা ট্রেডার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। আজই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনিসহ দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয় থেকে ওই অর্থ আত্মসাৎ করা হয়। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ইস্যু করা ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার তিনটি ডিমান্ড ড্রাফট (ডিডি) ও একটি পে-অর্ডার প্রতিষ্ঠানটির হিসাবে জমা না করে অন্য দুটি হিসাবে স্থানান্তর করেন আসামিরা। পরে চেক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৫৫ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন আসামিরা।