কোটি টাকা মূল্যের মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে এক হাজার ৮০০টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়। তবে চোরাকারবারিরা কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মদের বোতলগুলো পানিতে ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা মদের বাজারমূল্য প্রায় এক কোটি আট লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম