কোটি টাকার মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরার নৌকা থেকে ৪ হাজার ৯০৮ বোতল মদ উদ্ধার করেছেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় নৌকার আটজন মাঝিমাল্লাকেও আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহির্নোঙরে ‘এফবি জোহরা’ নামের একটি মাছ ধরার নৌকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা। মিয়ানমার থেকে এসব মদ আনা হচ্ছিল বলে তিনি জানান।