প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার এক কোটি টাকা মূল্যমানের ভারতীয় রুপিসহ পাকিস্তানি এক নাগরিককে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। তাঁর নাম রেহান আলী (২৮)। শুল্ক সূত্র জানায়, রেহান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজে ঢাকায় আসেন। তিনি একটি কার্টন নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তারা তাঁকে আটক করেন। ওই কার্টন খুলে কাপ-পিরিচের নিচ থেকে এক কোটি টাকার ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।