কোস্টগার্ডের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের টোকেনসহ আবুল কাশেম ওরফে কাশেম হাজি (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচরণ বাজার থেকে তাঁকে আটক করা হয়। কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার লে. রাহাত উদ্দিন বলেন, আবুল কাশেম দীর্ঘদিন ধরে হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের কাছ থেকে ট্রলারপ্রতি তিন থেকে সাত হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ পাওয়া যায়।