কোকেনসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে কোকেনসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। গত শুক্রবার হংকংয়ের তুয়েন মুন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু না জানালেও তাঁদের একজনের বয়স ২৭ এবং অন্যজনের বয়স ৩০ বছর বলে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গোল্ডেন বিচ এলাকার একটি সড়কে পুলিশ দুজনের পথ রোধ করে। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ২ দশমিক ৫ কিলোগ্রাম কোকেন এবং ওই এলাকার কাছের একটি অ্যাপার্টমেন্ট থেকে একই জাতীয় ৭ দশমিক ৫ কিলোগ্রাম মাদক উদ্ধার করে। পুলিশ মামলাটির তদন্ত করছে এবং মূল হোতাকে খুঁজছে। দ্য এশিয়া টাইমস