কোচিং সেন্টার থেকে পেট্রল ও ত্রিফলা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পেট্রল, কোমল পানীয়ের বোতল ও ত্রিফলা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে ওই অভিযান চালানো হয়।
দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে পুলিশ উপজেলা সেটেলমেন্ট ও রেজিস্ট্রি কার্যালয়ের কাছে সায়েন্স ক্লাব নামের ওই কোচিং সেন্টারে অভিযান চালায়। এ সময় কোচিং সেন্টারটির তালা ভেঙে একটি ব্যাগ থেকে এক লিটারের বোতলে রাখা পেট্রল, কয়েকটি খালি কোমল পানীয়ের বোতল ও লোহার তৈরি ১৫টি ত্রিফলা উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে কোচিং সেন্টারের পরিচালক শাহিন আলম পলাতক আছেন।