কোচে ডাকাতি, আটক ৩
নাটোরে নৈশকালীন যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের ভলভো কোচে গতকাল শুক্রবার ভোররাতে ডাকাতি সংঘটিত হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা থেকে গাজীপুর বিল পর্যন্ত রাস্তায় বাসটিতে ডাকাতি হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান মিজান ও হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের নাটোর কাউন্টারের মাস্টার খন্দকার কোরবান আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী নৈশকোচে যাত্রীবেশে একদল ডাকাত ওঠে। কোচটি মহাসড়কের কাছিকাটা টোল প্লাজায় এলে ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, মুঠোফোন, ল্যাপটপসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতেরা। পরে নাটোর সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় গাড়ি পৌঁছালে সেখানে নেমে মাইক্রোবাসে করে চলে যায় ডাকাত দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে চালকসহ তিনজনকে আটক করে।
এ ঘটনায় বাসযাত্রী কাজী হুমায়ুন কবির চালক, হেলপার, সুপারভাইজারসহ পাঁচজনের নামে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।
বাসটির চালক কাবিল হোসেন জানান, ৩২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রাত পৌনে ১২টার দিকে বাসটি রওনা হয়। ভোর সাড়ে চারটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছয়জন ডাকাত বাসে ওঠে।