কোটি টাকার কসমেটিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার এক কোটি টাকা মূল্যের অবৈধ কসমেটিক সামগ্রী আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা কার্যালয় থেকে আজ পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, কসমেটিক সামগ্রীগুলো ৬৯টি কার্টন ভর্তি ছিল। ওজন তিন হাজার কেজি। এগুলো পাকিস্তান থেকে রাজধানীর সার্কুলার রোডে জেএএল ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর পাকিস্তান থেকে দুবাই হয়ে আসা একটি ফ্লাইটে এ কসমেটিকগুলো আনা হয়। কিন্তু এগুলো আমদানির ক্ষেত্রে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আজ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।