কোদালের কোপে প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের কোপে প্রাণ হারিয়েছেন নওশের আলী (৫০) নামের এক ব্যক্তি। গতকাল সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ, মজিদের স্ত্রী রহিমা বেগম ও ছেলে রহিম বাদশাকে আটক করা হয়েছে। ভূঞাপুর থানার ওসি এ কে এম কাউছার আহমেদ চৌধুরী জানান, গতকাল সকালে নওশের আলীর সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ ও তাঁর ছেলে রহিম বাদশার জমির আইল কাটা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল মজিদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে নওশের আলীর ঘাড়ে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।