কোপাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুর্বৃত্তরা ঘুমন্ত এক দম্পতিকে কুপিয়ে আহত করেছে। গত মঙ্গলবার প্রহাদপুর গ্রামের সেরালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফজর আলী (৪৫) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৩৫)। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে ফজর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জোসনাকে ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, ফজর আলী ও জোসনা বেগম গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে তাঁদের মাটির ঘরের কাঠের দরজা খুলে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে প্রথমে ফজর আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এতে তাঁর কপাল, বাঁ কান ও চোখ জখম হয়। এ সময় তাঁর স্ত্রী জোসনা বেগম জেগে ওঠেন। পরে দুর্বৃত্তরা তাঁর মাথায়ও আঘাত করে পালিয়ে যায়। শ্রীপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, থানায় মামলা হয়নি।