কোর্ট ফি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার নথি থেকে কোর্ট-ফি তুলে রাখার অপরাধে পটুয়াখালীর গলাচিপা উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিওন) মো. আবু জাফরকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু জাফর গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারাধীন একাধিক মামলার নথি থেকে গোপনে কোর্ট-ফি তুলে রাখছিলেন। বিষয়টি গতকাল আদালতের হাকিম মো. শিহাবুল ইসলামের নজরে এলে তিনি আবু জাফরকে পুলিশে সোপর্দ করেন। পরে গলাচিপা থানার এসআই মো. নজরুল ইসলাম মামলা করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি