কোস্টগার্ড-বনদস্যু 'গুলিবিনিময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের মরাপশুর নদীর বাইনতলা এলাকায় আজ শনিবার দুপুরে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়, গুলি বিনিময়ের একপর্যায়ে দস্যুরা বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা এম ফরিদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর নদীর বাইতলা খালে অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকারীরা বাইনতলা খালে প্রবেশ করা মাত্র আগে থেকেই বনের মধ্যে অবস্থান নিয়ে থাকা দস্যুরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গুলিবিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা বনের ভেতরে পালিয়ে যায়।