কৌশলে ২৩ লাখ টাকা নিয়ে চম্পট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে এক গ্রাহকের ২৩ লাখ টাকা কৌশলে নিয়ে পালিয়ে গেছে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের পিকচার প্যালেস মোড় এলাকায় ব্যাংকের ভেতরেই এ ঘটনা ঘটে।
শহরের শেরেবাংলা রোডের বাসিন্দা চাঁদ সুলতানা ২৩ লাখ টাকা নিয়ে পারিবারিক সঞ্চয়পত্র খোলার জন্য ব্যাংকে আসেন। এর আগে আল-আরাফা ব্যাংক থেকে তিনি ওই টাকা তোলেন। এ সময় তাঁর ছেলে এস এম ইমরান উদ্দিন সঙ্গে ছিলেন।
রূপালী ব্যাংকের কর্মকর্তা মৃধা ইউসুফ আলী জানান, ব্যাংকের সিসি টিভিতে দেখা গেছে, পরনে লুঙ্গি ও মাথায় মাফলার জড়ানো এক লোক টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।