ক্যামব্রিয়ানের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাস থেকে আজ শুক্রবার সকালে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম জাহিদুল ইসলাম (১৫)।

প্রতিষ্ঠানটির ভাটারা বাঁশতলা নতুন বাজারের ছাত্রাবাসের ছয়তলায় এ ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, ছেলেটি আত্মহত্যা করেছে।
জাহিদুল ক্যামব্রিয়ান কলেজের ৬ নম্বর শাখার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
প্রথম আলোকে দেওয়া ওই শাখাটির উপাধ্যক্ষ মাহবুব হাসানের ভাষ্য, আজ সকালে ছাত্রাবাসের ছয়তলার শেষ প্রান্তের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহিদুলের লাশ পাওয়া যায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
চীনে অবস্থানরত ক্যামব্রিয়ানের চেয়ারম্যান এমএ বাশার বলেন, ‘যে কক্ষে ছেলেটি থাকত, সেখানে ও আশপাশে কেউ ছিল না। পাশের কক্ষে গিয়ে ছেলেটি এ ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।’
ভাটারা থানার পুলিশ সকালে ঘটনাস্থল থেকে জাহিদুলের লাশ উদ্ধার করেছে।
পুলিশের গুলশান বিভাগের কমিশনার লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ১৫ আগস্ট ক্যামব্রিয়ানের গুলশানের ছাত্রীনিবাস থেকে নাঈমা বিনতে নাহিদ (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নাঈমা ক্যামব্রিয়ানের স্কুল শাখার দশম শ্রেণিতে পড়ত।
ওই ঘটনাটিকেও আত্মহত্যা বলে দাবি করে ক্যামব্রিয়ান কর্তৃপক্ষ।