প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হবে মর্মে উপাচার্যকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপাচার্য কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা একটার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের কার্যালয়ে যান। সেখানে তিনি উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হওয়া সহ-উপাচার্যের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান ও সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেনের বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়ে কথা বলার সময় তিনি এ হুমকি দেন।
ঘটনার সময় উপাচার্যের কার্যালয়ে অবস্থান করছিলেন কয়েকজন শিক্ষক।